গীতাঞ্জলী ১ _রবীঠাকুর
আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে-
তোমারই ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবন মাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয় পদ্মদলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
আরো পড়ুুন
বাতায়ন পাশে গুবাক তরুর সারি।।কাজী নজরুল ইসলাম
বিদ্রোহী কবিতা।। কাজী নজরুল ইসলাম
প্রলয়োল্লাস ।। কাজী নজরুল ইসলাম
.png)
0 Comments